৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৫ মাঘ, ১৪৩২ | ১৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

‘রঙিন পৃথিবীর রঙিন আলো সকল নারী থাকুক ভালো’


নারীর প্রতি সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কক্সবাজারে ‘সাইকেল র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে।
‘রঙিন পৃথিবীর রঙিন আলো সকল নারী থাকুক ভালো’ এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‌্যালিটি বুধবার (২৫ জনুয়ারী) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক উপ-সড়ক ঘুরে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়।
নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচি, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি- ব্র্যাক এর আয়োজনে র‌্যালীতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের গায়ে বর্ণাঢ্য টি-শার্ট ও উত্তরীয় ছিল, যা দর্শকদের আকর্ষন করে। শহর মাতিয়ে তুলে র‌্যালিটি।
এর আগে বেলুন উড়িয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র‌্যালীর শুভ উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার।
এ সময় তিনি বলেছেন, নারীরা হচ্ছে প্রেরণার উৎস, সমাজ পরিবর্তনের কারিগর। তাদের সর্বক্ষেত্রে সহায়তা করতে হবে।

যে কোন নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ কার্যক্রম জোরদার করতে হবে।
নারীর প্রতি সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত র‌্যালির সফলতা কামনা করেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ব্র্যাক প্রতিনিধি অজিত নন্দী।
র‌্যালীতে উপস্থিত ছিলেন- নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক (মেজনিন) এর জেলা কমিটির আহবায়ক প্রবীণ সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, সদস্য ও জেলা ব্র্যাক প্রতিনিধি অজিত নন্দী, সদস্য ই্িঞ্জনিয়ান কানন পাল, ইমাম খাইর, নাজমুল হোছাইন নাজিম, চঞ্চল দাশ গুপ্ত, আনোয়ার হাসান চৌধুরী, নজরুল ইসলাম, সিনিয়র সেক্টর স্পেশালিস্ট রুবেল দাশ, মো. সালাউদ্দিন, মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট মো: ইসমাঈল হোসেন ও মো: সিরাজুম মুনীর।
ব্র্যাক নানা কর্মসূচির মাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করে আসছে। নারী ও কিশোরীদের প্রতি সব রকম সহিংসতা ও যৌন হয়রানি নির্মূল করার প্রত্যয়ে পরিবার, কমিউনিটি, সমাজের সকল স্তরের মানুষকে সচেতন করার উদ্দেশ্যে সাইকেল র‌্যালীটি অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচি যৌন হয়রানির বিরুদ্ধে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা, আইনজীবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী, গণমাধ্যম সম্পাদক, সাংবাদিকদের সচেতনতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে যৌন হয়রানির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।