১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

যৌন সন্ত্রাসের বিরুদ্ধে কক্সবাজারে ছাত্র ইউনিয়নের ১০ লক্ষ গণস্বাক্ষর কর্মসূচী শুরু

01 (2)1
বর্ষবরণে টিএসসিতে নারী নিপীড়নসহ সারাদেশে অব্যাহতভাবে নারী ও শিশুর ফপর বর্বরোচিত যৌন সন্ত্রাসের প্রতিবাদে সারাদেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ১০ লক্ষ্য গণস্বাক্ষর কর্মসূচী চলছে। তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার কক্সবাজার জেলা ছঅত্র ইউনিয়ন বিভিন্ন স্থানে ওই কর্মসূচী পারিচালিত করে। কক্সবাজার সরকারি মহিলা কলেজ, পাড়া-মহল্লা, বাস স্ট্যান্ড ও স্থানীয় সংবাদপত্র অফিসে গতকাল গণস্বাক্ষর কর্মসূচী চলে। আজ রোববার আদালত এলাকা, কক্সবাজার সিটি কলেজ, কক্সবাজার পলিটেকনিক ইন্সটিটিউটে ওই কর্মসূচী চলবে। ওই কর্মসূচীতে সকলকে অংশগ্রহণের আহবান জানিয়েছেন জেলা ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ। গতকালের কর্মসূচীতে নেত্বত্বে ছিলেন, জেলা সংসদের সভাপতি সৌরভ দেব, সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক পাভেল দাশ, সাংগঠনিক সম্পাদক মুরিদুল ইভান, শিক্ষা ও গবেষণা সম্পাদক শয়ন বিশ্বাস, দপ্তর সম্পাদ রাহুল মহাৎন, প্রচার সম্পাদক উত্তম মারমা, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক অরূপ বড়–য়া, সমাজ-কল্যাণ সম্পাদক নীলা দেব প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।