২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

যে কারনে গ্রামীণফোনকে ৩০কোটি টাকা জরিমানা করলো

file-1
আইন ভেঙে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ‘গো’ চালু করার জন্য বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনকে ৩০ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গতকাল রবিবার আর্থিক জরিমানার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, ‘আইন ভাঙায় গ্রামীণফোনকে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগির বিষয়টি জানিয়ে তাদের চিঠি দেওয়া হবে।’

বিটিআরসি জানায়, টেলিযোগাযোগ আইন অনুযায়ী কোনো মোবাইল ফোন অপারেটর অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এ ধরনের ‘লাস্ট মাইল কানেকটিভিটি’ সেবা দিতে পারে না।

অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেটের সর্বশেষ পর্যায়ের সংযোগকে বলা হয় লাস্ট মাইল কানেকটিভিটি।

জরিমানার বিষয়ে বিটিআরসি বলছে, ২০১৪ সালে সেবাটি চালুর পর দুই বছরে গ্রামীণফোন ৩০ কোটি টাকা আয় করেছে। অবৈধ সেবা হিসেবে এ আয়ের পুরোটাই জরিমানা হিসেবে আদায় করা হবে।

সারা দেশে সোনালী ব্যাংকের ৫৫১টি শাখার অনলাইন ব্যাংকিং নেটওয়ার্ক এই গো ব্রডব্যান্ডের মাধ্যমে পরিচালিত হতো। গো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে ২০১৪ সালের ডিসেম্বরে সোনালী ব্যাংকের সঙ্গে চুক্তি করে গ্রামীণফোন। গ্রামীণফোনের সঙ্গে গো ব্রডব্যান্ড সেবায় এডিএন টেলিকম ও অগ্নি সিস্টেমস নামের দুটি প্রতিষ্ঠানও রয়েছে। এ দুটি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

গ্রামীণফোনের বহির্যোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ তালাত কামাল বলেন, বিটিআরসি এ বিষয়ে গ্রামীণফোনকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তাই এখনই মন্তব্য করা সম্ভব নয়। তবে নিয়ন্ত্রক সংস্থার যথাযথ অনুমোদন নিয়ে ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই গ্রামীণফোন এ সেবা দিয়ে আসছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।