৪ জুলাই, ২০২৬ | ২০ আষাঢ়, ১৪৩৩ | ১৮ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

যেকোন সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যুদ্ধ

চীনের এক সিনিয়র সেনা কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সময় চীনের যুদ্ধ হতে পারে। কারণ ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যুদ্ধ বেধে যাওয়াটাই যেন বাস্তবসম্মত হয়ে উঠছে। বিষয়টি আসলেই এখন শুধু আর স্লোগানের মধ্যেই সীমাবদ্ধ নেই। চীনের পিপলস’স লিবারেশন আর্মির ওয়েবসাইটে তার এই মন্তব্যটি প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনের প্রতি আগ্রাসী মনোভাবের পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। খবর দ্য ইনডিপেনডেন্ট এর।

চীনা সেনাবাহিনীর সেন্ট্রাল মিলিটারি কমিশনই চীনের সেনাবাহিনীর সার্বিক কর্তৃত্বের অধিকারী। এই সেনা কর্মকর্তা ওই কমিশনের ডিফেন্স মোবিলাইজেশন ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা। চীনা সেই সেনা কর্মকর্তা উত্তেজনাপূর্ণ দক্ষিণ এবং পূর্ব চীন সাগরেও সেনা মোতায়েনের আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে কোরীয় উপদ্বীপকে সুরক্ষিত করার জন্যও একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

তিনি লিখেছেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকা কালেই বা আজ রাতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যুদ্ধ বেধে যাওয়াটা এখন আর শুধু স্লোগান নয় বরং দিনকে দিন তা প্রায়োগিক বাস্তবতা হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রেরও উচিত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এর কৌশল পুনর্বিবেচনা করে দেখা। “

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।