৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

যেকোনো মুহুর্তে তলিয়ে যাবে বাংলাদেশ!

যে কোনো সময় অনুভূত হতে পারে বড় ধরনের ভূমিকম্প। সম্প্রতি বাংলাদেশ, ভারত-মিয়ানমারের সংযোগ স্থলের ভূ-গর্ভে বিশাল ফাটলের সন্ধান পেয়েছেন বিশেষজ্ঞরা। এ কারণে বাংলাদেশসহ এর আশপাশের এলাকায় ঘটতে পারে ৮-৯ মাত্রার ভূমিকম্প। ফলে যেকোনো মুহুর্তে তলিয়ে যেতে পারে বাংলাদেশ।

কলোম্বিয়া ইউনিভার্সিটির ড. মাইকেল স্টেকলারের অধীনে চলা এক গবেষণা থেকে এমন তথ্য বেরিয়ে এসেছে। এই ফাটলের ৬০ মাইলের মধ্যে প্রায় ১৪০ মিলিয়ন মানুষ বসবাস করে। আর এই ভূমিকম্পের প্রভাবে প্রায় ১০ মিলিয়ন মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা জানান, এই ফাটলটি গঙ্গা এবং ব্রহ্মপুত্রের পলি মাটি দ্বারা ভরাট হয়ে আছে। প্রায় কয়েক মিলিয়ন টন পলি জমা হয়েছে।

ড. মাইকেল স্টেকলার সিএনএন-কে জানান, তিনি আশঙ্কা করছেন, এই ফল্ট লাইনটি এখনো সচল। এর আগে এমন বড় ফাটল থেকে ২০০৪ সালে ভারত মহাসাগরে বিপর্যয় হয়। এরপর ২০১১ সালে জাপানেও একই রকম বিপর্যয় দেখা দেয়। দুইবারই বিশাল সুনামির উৎপত্তি হয়েছিল সেখান থেকে। এমনকি এই ফাটল থেকে যে ভূমিকম্প হবে তাতেও সুনামির আশঙ্কা রয়েছে। তবে কবে এমনটি হতে পারে এ ব্যাপারে কিছুই জানাননি বিশেষজ্ঞরা।

তারা জানান, যে কোনো সময়ই ঘটতে পারে এমন দুর্ঘটনা। তবে যখনই হোক না কেন, এটা বাংলাদেশের জন্য হয়তো বড় ধরনের বিপর্যয়ের কারণ হবে। এ জন্য সরকারকে ভূমিকম্প সহনশীল স্ট্রাকচার তৈরির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।