মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এখন কক্সবাজারে!

শেয়ার করুন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী: যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি এবং একই মন্ত্রনালয়ের সাচিবিক প্রধান সচিব ড. মোঃ জাফর উদ্দীন এখন কক্সবাজারে রয়েছেন। দু’জনই পৃথক পৃথক বিমানে বৃহস্পতিবার ২০ জুন কক্সবাজার পৌঁছান। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রানালয়ের বাছাইকৃত কর্মকর্তা ও কর্মচারীরা শুক্রবার ২১ জুন কক্সবাজারে অনুষ্ঠিতব্য সঞ্জিবনী প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে সবাই এখন কক্সবাজারে পৌঁছেছেন। অর্থাৎ যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের মন্ত্রী, সচিব, কর্মকর্তা, কর্মচারী সহ সবাই এখন কক্সবাজারে অবস্থান করায় পুরো যুব ও ক্রীড়া মন্ত্রনালায় এখন কক্সবাজারে বলে মন্তব্য করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন জেলা পর্যায়ের কর্মকর্তা।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল শুক্রবার সকালে বিয়াম ফাউন্ডেশন কক্সবাজার আঞ্চলিক কেন্দ্র মিয়নায়তনে অনুষ্ঠিতব্য বুনিয়াদী সঞ্জিবনী প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন। একইদিন তিনি বিকেল সাড়ে ৩ টায় কক্সবাজার শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম, সাড়ে ৪ টায় বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়াম ও সন্ধ্যা সাড়ে ৭ টায় ব্র্যাক লার্নিং সেন্টার পরিদর্শন করবেন। বিষয়টি কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু সিবিএন-কে নিশ্চিত করেছেন। তিনি ২২ জুন বেলা ৩ টায় বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন। এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৃহস্পতিবার ২০ জুন সকালে কক্সবাজার পৌঁছালে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

শেয়ার করুন