৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ২১ মাঘ, ১৪৩২ | ১৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন

যুবলীগ নেতা চঞ্চলের ‘আত্মহত্যা’

jubo-ligue


নিজের লাইসেন্স করা পিস্তল মাথায় ঠেকিয়ে গুলি করে ‘আত্মহত্যা’ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার এনায়েত কবির চঞ্চল (৪৫)। ধানমন্ডির ১ নম্বর রোডের ৩৯ নম্বর বাসার গ্যারেজের বাথরুম থেকে বুধবার বেলা ১১টা ৫ মিনিটে লাশটি উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বেলা ১১টা ৫ মিনিটে ধানমন্ডির ১ নম্বর রোডের ৩৯ নম্বর বাসার নিচ তলার গ্যারেজের বাথরুমের দরজা ভেঙে এনায়েত কবির চঞ্চলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। লাশের পাশ থেকে তার লাইসেন্স করা পয়েন্ট টু-টু বোরের একটি পিস্তলও উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার ইন্সপেক্টর (তদন্ত) হেলাল উদ্দিন জানান, এনায়েত কবির চঞ্চল সকাল ১০টার দিকে হাঁটার জন্য বাইরে যান। কিছুক্ষণ পর তিনি বাসায় ফিরে নিচ তলায় গ্যারেজের ভেতর গাড়িচালকদের বাথরুমে প্রবেশ করে দরজা আটকে দেন। এর কিছুক্ষণ পর গুলির আওয়াজ শোনা যায়। পরে বাসা থেকে পুলিশকে খবর দেওয়া হয়।

তিনি আরও জানান, বেলা ১১টা ৫ মিনিটে বাথরুমের দরজা ভেঙে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। লাশের পাশ থেকে তার লাইসেন্স করা পিস্তলও জব্দ করা হয়।

এদিকে, এনায়েত কবির চঞ্চলের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত না করেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশের গোসলও সম্পন্ন হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।