১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

যুবলীগ নেতা আক্কাস ও রমিজকে মিথ্যা মামলায় হয়রানির তীব্র নিন্দা পিএমখালী যুবলীগের 

বার্তা পরিবেশক
 
সদর উপজেলার পিএমখালীর তোতকখালীতে নির্বাচনকে কেন্দ্র করে একটি মিথ্যা মামলায় ২ যুবলীগ নেতাকে আসামি করে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পিএমখালী ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা। কোন কারন ছাড়া সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক পরিচ্ছন্ন ও রাজপথের ত্যাগি নেতা আক্কাস আহমেদ ও পিএমখালী ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রমিজ উদ্দিনকে অহেতুক হয়রানিমূলক মামলায় আসামি করা হয়েছে বলে দাবী যুবলীগের নেতাদের। তোতকখালীতে নির্বাচনী সহিংসতায় স্থানীয় সাবেক মেম্বার আবুল কালামের পুত্র রেজাকে দুর্বৃত্তরা গুলি করে। পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক ও করে। এ ঘটনায় সদর থানায় আহত রেজার মেয়ে সাবরিনা রেজা মমতা বাদী হয়ে কক্সবাজার মডেল থানায় ২৭/৬৬৫ মামলা দায়ের করে। মামলায় যুবলীগ নেতা আক্কাস ও রমিজসহ অনেক নিরীহ মানুষকে পারিবারিক বিরোধ ও নির্বাচনী প্রতিপক্ষ হওয়ায় প্রতিশোধ মুলকভাবে আসামি করা হয়। যুবলীগ নেতা আক্কাস ও রমিজের দাবী যেদিন রেজা গুলিবিদ্ধ হয় সেদিন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল মোস্তফা আলালের শেষ নির্বাচনী জনসভা জুমছড়ি বাজারে। তারা সকলে দলের প্রার্থীর জনসভায় উপস্থিত ছিলেন যা জেলা আওয়ামী লীগের নেতাকমর্মীরা সেই জনসভায় উপস্থিত ছিলেন। অথচ সম্পূর্ন মিথ্যা ও উদ্দেশ্যমুলকভাবে পারিবারিক বিরোধের জের ধরে তাদেরকে উক্ত মামলায় ফাঁসানো হয়েছে। পিএমখালী ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীগণ তাদের নেতাদের  বিরুদ্ধে করা এ ভিত্তিহীন মানহানিকর মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যতায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা দিয়ে রাজপথে নেমে দাবি আদায় করবেন বলে জানান পিএমখালী ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।