মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

শেয়ার করুন

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। তবে গত কমিটির বিভিন্ন বির্তকিত কর্মকাণ্ড ও বয়সের কারণে বাদ পড়েছেন ৭৩ জন। কমিটিতে জায়গা পেয়েছেন সাবেক ছাত্রলীগ ও তৃণমূলের প্রায় ৩০ জন নতুন মুখ। এ ছাড়াও নতুন এই কমিটিতে গুটি কয়েকজন সাংবাদিকও জায়গা পেয়েছেন।

আজ শনিবার সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এই পূর্ণাঙ্গ কমিটি প্রস্তাব আকারে উত্থাপন করেছেন। সেই প্রস্তাব গ্রহণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, অ্যাডভোকেট মামুনুর রশিদ, আবু আহমেদ নাসিম পাবেল, শেখ শহীদ উদ্দিন, খালেদ শওকত আলী, শেখ ফজলে ফাহিম, মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

শেয়ার করুন