মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

যুগসন্ধিক্ষণের মহাপুরুষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের আর নেই

শেয়ার করুন

কনক বড়ুয়া, নিউজরুম এডিটরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক একুশে পদক প্রাপ্ত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহসভার প্রাত্তন সভাপতি, দক্ষিন চট্টলার আঞ্চলিক সংঘনায়ক, মায়ানমার সরকার কর্তৃক রাষ্ট্রীয় মর্যাদায় অগ্গমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ উপাধিতে বিভূষিত, বহু ভাষাবিধ, বৌদ্ধা পন্ডিত, বিষিষ্ট মুক্তিযোদ্ধা, বর্তমান যুগসন্ধিক্ষণের মহাপুরুষ, বিনয় আচার্য পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের মহোদয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।( আনিচ্ছা বথ সংকখারা…)।

৩ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) এ চিকিৎসাধীন অবস্থায় পূজ্য ভান্তে পরলোক গমন করেন। পরলোক গমন কালে ভান্তের বয়স হয়েছিল ৯১ বছর।

উল্লেখ্য, ভান্তে ২০১২ সালে বাংলাদেশ সরকার কর্তৃক দেশের অন্যতম মর্যদাপূর্ণ পুরস্কার একুশে পদক লাভ করেন। অধ্যক্ষ পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথেরো একই বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসাবে কয়েকটি দেশ সফর করেন।

শেয়ার করুন