২৪ জুন, ২০২৬ | ১০ আষাঢ়, ১৪৩৩ | ৮ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা ১২ হাজার ছড়ালো


করোনাভাইরাসের হানায় বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন স্থানে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে এবং সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ইতালি।

যুক্তরাষ্ট্রে এরই মধ্যে করোনায় মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪১২ এবং মারা গেছে ১২ হাজার ৮৫৪ জন।

অপরদিকে, করোনা থেকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২১ হাজার ৬৭৪ জন। তবে করোনায় আক্রান্ত ৯ হাজার ১৬৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

এখন পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বের এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩১ হাজার ৬৮৯। বিশ্বের ৮২ হাজার ৭৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। অপরদিকে, করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ২ হাজার ১৪২ জন।

এদিকে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও বাড়বে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা নিউইয়র্কে।

মঙ্গলবার নিউইয়র্কে নতুন করে ৭৩১ জনের মৃত্যু হয়েছে। ফলে ওই অঙ্গরাজ্যে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৪৮৯। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৮৩৬।

নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ১৪৭। যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

সূত্রঃ জাগো নিউজ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।