মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আ’লীগনেতাদের সঙ্গে এমপি আশেক উল্লাহ রফিকের বৈঠক

শেয়ার করুন

 


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ষ্টেট আওয়ামীলীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কক্সবাজার-২ আসনের জনপ্রিয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। ফ্লোরিডা ষ্টেট আওয়ামীলীগনেতা মোঃ সাইফুল্লাহ চৌধুরী লেবুর বাড়িতে, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১১টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় এমপি আশেক উল্লাহ রফিক বলেছেন-বিদেশে অবস্থান করেও যারা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে, তারা একদিন প্রিয় মাতৃভূমির জন্য সম্পদে পরিণত হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হলে সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এসময় উপস্থিত ছিলেন ফ্লোরিডা ষ্টেট আওয়ামীলীগের সহসভাপতি খূদরত ঈ-খূদা, সাধারণ সম্পাদক মোঃ মুজিব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, মোঃ আবু নাছের, মোঃ রেজা, মোঃ সাইফুল্লাহ চৌধুরী লেবু, ফ্লোরিডা ষ্টেট যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমূখ।

আলোচনা সভা শেষে মোঃ সাইফুল্লাহ চৌধুরী লেবুর আমন্ত্রণে উপস্থিত সকলেই নৈশভোজে মিলিত হন। এর আগে এমপি আশেক উল্লাহ রফিক যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ষ্টেট মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে আওয়ামী লীগনেতারা ফুলেল শুভেচ্ছা জানান।

শেয়ার করুন