১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩ | ১৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেলেন ট্রাম্পের শ্বশুর-শাশুড়ি

অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শ্বশুর-শাশুড়ি ভিক্টোর ও আমালিজা নাভস। তারা দুজনই স্লোভেনিয়ার নাগরিক ছিলেন।

গতকাল বৃহস্পতিবার মার্কিন নাগরিক হিসেবে শপথ নেন মার্কিন ফার্স্ট লেডির বাবা-মা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মেলানিয়া ট্রাম্পের মনোনীত গ্রিন কার্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন তারা বাবা-মা।

প্রেসিডেন্টের স্ত্রী মেলানিয়া ট্রাম্প ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। এর আগে ২০০১ সালে মডেল হিসেবে ‘বিশেষ দক্ষতা’ সম্পন্ন আইনস্টাইন ভিসায় যু্ক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন তিনি। মার্কিন অভিবাসন আইন অনুসারে মেলানিয়ার বাবা-মার অন্তত পাঁচবছর গ্রিন কার্ড ব্যবহারের পর নাগরিকত্বের আবেদন করার কথা ছিলো।

স্লোভেনিয়ার সেভনিকা শহরে গাড়ি বিক্রেতা ছিলেন ভিক্টোর নাভস। তার স্ত্রী আমালিজা কাজ করতেন একটি টেক্সটাইল কারখানায়। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবার ওয়েবসাইট এর মতে, নিউ ইয়র্কে সাধারণ আবেদন গ্রহন হতে ১১ থেকে ২১ মাস সময় লাগে। মেলানিয়ার আইনজীবী মাইকেল ওয়াইল্ডস বলেন, তারা পাঁচ বছরের শর্ত পূরণ করেছে। তবে এর বেশি কোনো তথ্য জানানি তিনি।

এদিকে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই পরিবারভিত্তিক অভিবাসনের বিরোধিতা করে আসছেন। তিনি পরিবারের সদস্যদের মাধ্যমে অভিবাসন দেওয়ার চেয়ে দক্ষতার ভিত্তিতে নাগরিকত্ব দেওয়াকে সমর্থন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।