৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

‘যারা ৫/১০ কেজি চালের লোভ সামলাতে পারে না, তাদের নেতাগিরি না করে ভিক্ষা করা উচিত’

দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক বলেছেন, ‘যারা গরীবের ৫/১০ কেজি চালের লোভ সামলাতে পারে না, নেতাগিরি না করে এইসব চাল চোরদের ভিক্ষা করা উচিত। আমার নির্বাচনি এলাকায় এ ধরনের বিক্ষিপ্ত দুয়েকটি ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে আমরা স্থানীয় প্রশাসন ও আমি নিজে কঠোর হস্তে সেই বিষয়টি দমন করেছি, একটি বিষয় আরও তদন্তের মধ্যে রয়েছে। আমি এবিষয়ে আশ্বস্ত করতে চাই, আমার নির্বাচনি এলাকায় গরীব মানুষের জন্য বরাদ্দকৃত চাল চুরি করে কেউ পার পাবে না। আমি জীবিত থাকা অবস্থায় এইটা হতে দেবো না কখনও।’

শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৫টায় তার নিজস্ব ফেসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই মন্তব্য করেন। এসময় তিনি সবাইকে বাসায় নিরাপদে থাকার অনুরোধ জানান।

তিনি আরও বলেন, ‘আমাদের উৎপাদিত যে ফসল এটি ভালোভাবে সবার ঘরে উঠুক। নিরাপদ দূরত্বে থেকে আমরা যেন আমাদের কৃষি কাজগুলো করতে পারি। আর কৃষিকাজ না করলে আমাদের খাদ্য সংকটে পড়তে হবে, সেটি যেন কখনোই না হয়। আমি সবার কাছে অনুরোধ রাখছি, সবাই নিরাপদ দূরত্ব রেখে মুখে মাস্ক ব্যবহার করে কাজ করবেন। কৃষকদের মাস্ক ব্যবহারের অনুরোধ জানাই, এটি না থাকলে তাদের কাছে যে গামছা থাকে সেটি ব্যবহার করে কৃষি কাজ করবেন।’

তিনি আরও বলেন, ‘আবহাওয়া ভালো থাকায় এবারে ধানের বাম্পার ফলন হবে। আগামী কিছুদিনের মধ্যে এই সোনালী ফসল ঘরে উঠাতে পারবো। এতে করে মানুষের যে খাদ্যের সংকট সেটিও কমে আসবে।‘

এসময় তিনি আরও বলেন, ‘আমার অঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত সবজির দাম পাচ্ছে না। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ছাত্রলীগের নেতাকর্মীদের মাধ্যমে এসব সবজি ক্রয় করে নির্বাচনি এলাকায় সরবরাহ করার চেষ্টা করছে। সেই সঙ্গে সরকারের পাশাপাশি এই রমজান মাসে নিজ নিজ এলাকার গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’

সূত্র- বাংলাট্রিবিউন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।