৮ জুন, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২১ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যাত্রীবেশে ইয়াবা পাচারকালে রামু ক্রসিং হাইওয়ে থানায় আটক ১

নিজস্ব প্রতিবেদক:

যাত্রীবেশে ইয়াবা পাচারকালে একজনকে আটক করেছে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার কক্সবাজার টেকনাফ সড়কের রামু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের সামনে সিএনজিতে যাত্রীবেশে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
আটককৃত আবদুর রহিম (২৮) উখিয়া জালিয়া পালং ইউনিয়নের ডেইল পাড়া গ্রামের সৈয়দ নুরের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো. আবুল মনছুর ও তার ফোর্সসহ অভিযান পরিচালনা করে রামু থানাধীন রামু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের সামনে সিএনজিতে যাত্রীবেশে যাওয়ার তল্লাসী চালায়।

এসময় আটককৃত ব্যক্তির নিকট হতে পলিথিন মোড়ানো অবস্থায় ৩,৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক (ওসি) মিজবাহ উদ্দিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।