৪ জুলাই, ২০২৬ | ২০ আষাঢ়, ১৪৩৩ | ১৮ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

যাত্রাবাড়ীতে জঙ্গি আস্তানায় অভিযান, ৪ জঙ্গি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪ জঙ্গিকে গ্রেফতার করেছে র্যা ব। বুধবার ভোররাতের দিকে এ অভিযান চালানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।
গ্রেফতারকৃত জঙ্গিদের একজনের নাম আশফাক-ই-আজম ওরফে আপেল। সে সারোয়ার-তামিম জঙ্গি গোষ্ঠীর আইটি (তথ্যপ্রযুক্তি) শাখার প্রধান ছিল বলে ধারণা করছে র্যা ব।
র্যা ব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর দনিয়া এ কে হাইস্কুল মাঠের পাশের একটি বাড়িতে বুধবার (১ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালায় র্যা ব। অভিযানে গ্রেফতার করা হয় চার জঙ্গিকে।
কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ‘গ্রেফতারকৃত চার জঙ্গির মধ্যে একজন আশফাক-ই-আজম ওরফে আপেল। সে একজন প্রকৌশলী। সে সারোয়ার-তামিম গ্রুপের আইটি শাখার প্রধান ছিল বলে ধারণা করছি আমরা।’
গ্রেফতারকৃত চার জঙ্গিকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান মুফতি মাহমুদ। তিনি জানান, অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে ওই বাড়ি থেকে। অভিযানের বিস্তারিত পরে জানানো হবে জানিয়েছেন র্যা বের কমান্ডার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।