২৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২ ফাল্গুন, ১৪৩২ | ৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত 

যখন আমি থাকবো না

মো. আলী আশরাফ মোল্লা

যখন আমি থাকবো না এই ভবের মাঝে
পরবে কি আমার কথা তোমাদের মনে!
যখন আমার দেহ প্রাণ থাকবে অন্য কোন জগতে
তখন তো নিশ্চয়ই ভুলে যাবে সবাই আমাকে!

চোখের আড়াল মানেই তো মনের আড়াল
এটা তো জানি শুধু জীবিতদের বেলায়!
মরনের পরে ভালো মানুষ ছাড়া কেউ কাউকে
মনে করে না, স্মৃতিতে অস্তিত্বশীল কিছুই খুঁজে পাই না।

মৃত্যু এমনই এক অমোঘ সুন্দর সত্য বিষয়
যাকে কেউ অস্বীকার করতে পারবে না
জম্মিলে মরিতে হইবে কেউ রুখতে পারবে না।
সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত মানুষসহ
জগতের সকল প্রাণীকেই তা গ্রহণ করতে হবে
বর্ণিত আছে মহাগ্রন্থ পবিত্র আল কোরআনে।

মানুষের নাম নিজের বলে তো কিছুই নেই জগতে
জম্মের সময় শিশু বলে আখ্যায়িত হয়ে ভূমিষ্ট হওয়া
মৃত্যু বরণ করলে লাশ বলে কবরে সমাহিত করা
মাঝখানে কটি দিন একটি নাম নিয়ে চলাফেরা করা।

জগতে অনেক কিছুতেই ছলনা প্রতারণা বিদ্যমান
কেবল মৃত্যুতেই তা নেয়,তা কেবলই পরপারে যাওয়া
এই সাজানো সুন্দর পৃথিবীতে থাকতে পারবে না কেউ
সময় শেষ হলে না বলেই চলে যেতে হবে অনেক দূর।

এই জগত সংসার লইয়া কতই না ছিলাম মজে
মৃত্যুর দু দিন পরেই সবাই যাবে তা বেমালুম ভুলে
এই জগত সংসার কর্মব্যস্ত পৃথিবীতে ছিলাম হু হৈল্লুরে
মহান দয়াময় প্রভু তোমায় ডাকিতে পারি নাই ঠিকমতে।

কেউ কাউকে উদ্ধার করতে পারবে না
সবাই ব্যস্ত থাকবে শুধু নিজেকে নিয়ে।
কেউ চিনবে না কাউকে কে আপন কে পর
কে ভাই কে বোন বাবা মা স্ত্রী পুত্র স্বজন
এই দৃঢ় কঠিন দুঃসহতম বিচারের দিনে
প্রভু তুমি বিনে কে মোরে দয়া করিবে!

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।