১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

ম্যাজিস্ট্রেট দেখে দোকান খোলা রেখে পালিয়ে গেল দোকানদারেরা

ইমাম খাইর, কক্সবাজার:

কক্সবাজার জেলায় করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে। তাই জনগণকে রক্ষায় ১৮ মে থেকো দোকানপাট, শপিং মল বন্ধ রাখতে নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।

দোকান মালিক সমিতিসহ ব্যবসায়ী সংগঠনগুলো প্রশাসনের সাথে একাত্মতা পোষণ করেছে।

এরপরও প্রশাসনের আদেশ অমান্য করে কক্সবাজার শহরের অধিকাংশ দোকানদারেরা ভোর সকাল থেকে দোকান খুলে ব্যবসা-বাণিজ্য শুরু করে।

এসব দোকানকে কেন্দ্র করে বাড়তে থাকে ক্রেতা সমাগম।

তবে, ক্রেতাদের সিংহভাগই নিম্নবিত্ত পরিবারের নারী ও শিশু।

এদিকে, প্রশাসনের নির্দেশনা অমান্যকারী দোকানদারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিংকি ও সৈয়দ মুরাদ ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুইটি দোকানকে তাৎক্ষণিক জরিমানা করা হয়েছে।

শহরের এন্ডারসন রোড সংলগ্ন কবির হকার মার্কেটের মিমো ফ্যাশন ও সাজিদা ফ্যাশনের প্রত্যেককে দেড় হাজার টাকা করে মোট ৩০০০ টাকা জরিমানা করা হয়েছে।

তবে, জেলা প্রশাসনের মোবাইল কোর্ট দেখে অধিকাংশ দোকানদারেরা তাদের দোকান খোলা রেখে পালিয়ে যায়।

যে কারণে অন্যান্য দোকানদারদের জরিমানা করা সম্ভব হয়নি।

অবশ্যই জেলা প্রশাসনের মোবাইল কোর্ট টিম চলে যাওয়ার পরে দোকানদাররা গিয়ে দ্রুত দোকান ও মার্কেট বন্ধ করতে দেখা গেছে।

আবার অনেকে পুনরায় দোকান খুলে বসেছে। শুরু করেছে ব্যবসা।

এ যেন প্রশাসনের সাথে অসাধু ব্যবসায়ীদের ইঁদুর-বিড়াল খেলা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।