১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩ | ১৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

মৌসুমীকে বয়স্ক বলায় মিশার ওপর চটেছেন ওমর সানি

খল অভিনেতা মিশা সওদাগর ঢাকাই ছবির প্রিয়দর্শনী অভিনেত্রী মৌসুমীকে বয়স্ক বলেছেন। শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় এফডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সম্বোধন করে মৌসুমীকে নিয়ে কথা বলেন তিনি।

পরে অবশ্য মিশা জানিয়েছেন যে, তিনি মৌসুমীকে সম্মান জানিয়েই সিনিয়র বলতে গিয়ে এই সম্বোধন করেছেন। তবে তার এই ব্যাখ্যাকে যৌক্তিক মনে করেননি মৌসুমীর স্বামী চলচ্চিত্র অভিনেতা ওমর সানি। স্ত্রীকে বয়স্ক বলায় মিশার উপর বেশ চটেছেন তিনি।

আজ রোববার (৯ জুলাই) বিকেলে নিজের ফেসবুক লাইভে এসে মিশার উপর ক্ষোভ ঝেড়ে ওমর সানি বলেন, ‌‘মিশা তুমি মৌসুমীকে বয়স্ক বলেছো, এটাকে শিক্ষা বলে? তুমি কোন ক্লাসে পড়েছো, এটা আমার জানতে হবে। মৌসুমী যদি বয়স্ক হয়, তাহলে রোজিনা, অঞ্জনা, চম্পা আপার অবস্থান কোথায়? ববিতা বা শাবানা আপার কথা নাই বা বললাম। এই তোমার মানসিকতা?’

তিনি আরও বলেন, ‘আমি চলচ্চিত্র অভিনেতা উজ্জ্বল সাহেবকে বলেছিলাম- মিশাকে নিতে হবে। উজ্জ্বল সাহেব বলেছিলেন-মিশা আবার কে? আমি বলেছিলাম, একটা ছেলে আছে, ওকে ভিলেন হিসেবে নেন। তখন তোমার কি অবস্থান ছিলো মিশা? দশ হাজার টাকার আর্টিস্ট ছিলে না। আর তখন আমার আর মৌসুমীর অবস্থান কোথায়? তুমি (মিশা) বলেছো, তুমি ছাড়া চলচ্চিত্র অচল। তোমার গত দুই বছরে ‘লাভ ম্যারেজ’ ছাড়া কি হিট ছবি আছে? একটা ছবি দেখাতে পারবা? শাকিব ছাড়া তুমি তো জিরো। তুমি আমাকে বেকার বলেছো, গত তিন বছরে আমার কতগুলি ছবি রিলিজ হয়েছে?’

শিল্পী সমিতি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমাদের কিংবদন্তি, চলচ্চিত্রের আশীর্বাদ রাজ্জাক আংকেলকে নিয়ে যখন কথা হলো, সবাই চুপ। আলমগীর সাহেব ফিল্ম বোঝেন না, তখনো সমিতি চুপ। চিকন আলী নামের একজন কমেডি অভিনেতা আছে, তাকে বেদড়ক মারা হলো, সেখানেও শিল্পী সমিতি চুপ।

এছাড়া যৌথ প্রযোজনার ছবি প্রসঙ্গে ওমর সানি বলেন, ‘আমি যৌথ প্রযোজনার বিপক্ষে না। আমিও চাই যৌথ প্রযোজনার ছবি হোক। তবে সেটা নিয়মমাফিক হোক।’

প্রসঙ্গত, কয়েক মাস আগেও দারুণ বন্ধুত্ব ছিলো ওমর সানি ও মিশা সওদাগরের মধ্যে। তাদের মধ্যে পারিবারিক সম্পর্কও ছিলো বেশ মজবুত। একে অপরের বাসায় নিয়মিতই যাতায়াত করতেন। চলচ্চিত্রের অনেক আন্দোলনেও তারা একসঙ্গে কাজ করেছেন। কিন্তু গেল ৫ মে অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে দুই বন্ধুর সম্পর্কে ফাটল ধরে। এবারের নির্বাচনে তারা একে অপরের মুখোমুখি হন সভাপতি হিসেবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।