মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি, থাকবে আরও তিন দিন

শেয়ার করুন

ঘূর্ণিঝড় মোরা, এরপর এল নিম্নচাপ। এর প্রভাবে জুন মাসের প্রথম থেকে বৃষ্টি হয়েছিল। এখন দাপট দেখাতে শুরু করেছে মৌসুমি বায়ু। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এটি। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। এই প্রবণতা আরও তিন দিন থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ জন্য খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও বেশ ভারী বৃষ্টি হতে পারে।

চট্টগ্রাম বিভাগে গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে আজ শুক্রবার সকাল নয়টা পর্যন্ত বেশি বৃষ্টি হয়েছে। কক্সবাজারের কুতুবদিয়ায় সবচেয়ে বেশি ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় রাজধানী ঢাকায় ১৭, ময়মনসিংহে ৮, চট্টগ্রামে ৬১, সিলেটে ৭, রাজশাহীতে সামান্য, রংপুরে ৫, খুলনায় ১১ ও বরিশালে ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির এই ধারা আরও তিন দিন থাকতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকলে থেমে থেমে বৃষ্টি হয়। সে কারণে এখন দেখা যাচ্ছে, সারা দেশেই এ ধরনের বৃষ্টি হচ্ছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুর ও ডিমলায় ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ২৩ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন