১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মোবাইল ও অনলাইনে এসএসসি ফলাফল জানবেন যেভাবে

আজ প্রকাশ হতে যাচ্ছে দেশের ১০ শিক্ষা বোর্ডের অধীন চলতি ২০১৭ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল।

দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট, মোবাইলে এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফলাফল জানতে পারবে।

ফলাফল জানবেন যেভাবে

 

মোবাইলে ফলাফল জানতে : যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। মোবাইল থেকে ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে পরীক্ষার নাম (ssc/alim/tec) লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

আরো সহজে : এসএমএস এ ফলাফল পেতে ‍SSC < স্পেস > বোর্ডের নামের প্রথম তিন অক্ষর < স্পেস > রোল নম্বর < স্পেস > পাসের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। যেমন: ঢাকা বোর্ডের জন্য, SSC Dha 223657 2017 এবং Send করবেন 16222 নম্বরে। ফিরতি মেসেজে ফলাফল জানানো হবে।

এ ছাড়া মাদ্রাসা বোর্ডের জন্য DAKHIL স্পেস MAD স্পেস 2017 লিখে ১৬২২২ ও কারিগরি বোর্ডের জন্য SSC স্পেস TEC স্পেস 2017 লিখে ১৬২২২ পাঠালে ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

ওয়েবসাইট থেকে ফলাফল জানতে : ইন্টারনেটে এসএসসির ফলাফল পাওয়া যাবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট www.educationboardresults.gov.bdথেকেও।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো www.educationboardresults.gov.bd  ওয়েবসাইটে গিয়ে ফল ডাউনলোড করতে পারবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।