৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মোদীর জন্মদিনে ৬৮ পয়সার ৪শ’ চেক উপহার!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে তাকে ৪শ’টি ৬৮ পয়সার চেক পাঠিয়েছে একটি সংস্থা। জানা গেছে, অন্ধ্রপ্রদেশের কৃষি সঙ্কট মোদীর নজরে আনার জন্যই এই পথ বেছে নিয়েছে তারা।
রবিবার ৬৮ বছরে পা দিয়েছেন মোদী। জন্মদিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি একইসঙ্গে যাতে ওই এলাকায় কৃষকদের দুরবস্থারও খানিকটা সুরাহা হয়, সে জন্যই মোদীকে ৬৮ পয়সার ওই চেকগুলি পাঠিয়েছে ওই সংস্থা। অন্ধ্রপ্রদেশের ওই অলাভজনক সংস্থাটির নাম রায়ালাসীমা সাগুনীতি সাধনা সমিতি (আরএসএসএস)। রায়ালাসীমার চারটি খরা বিধ্বস্ত জেলায় (কুর্নুল, অনন্তপুর, চিত্তুর এবং কাডাপা) এই সংস্থাটি কৃষকদের পাশে দাঁড়িয়ে কৃষি উন্নয়নের কাজ করছে।
পাশ দিয়ে কৃষ্ণা এবং পেন্না নদী বয়ে গেলেও বৃষ্টিপাতের পরিমাণ খুব কম হওয়ায় এই জেলাগুলিতে জলের খুব অভাব। পর্যাপ্ত জলের অভাবে কৃষিকাজ ক্ষতিগ্রস্ত। যেহেতু এই এলাকায় আসন সংখ্যা কম তাই ভোটবাক্সে খুব একটা প্রভাব ফেলে না। আর সে কারণেই নেতা-মন্ত্রীদেরও নজরে পড়ে না।
ওই সংস্থা চেকের সঙ্গে পাঠানো চিঠিতে মোদীকে লিখেছে, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু এবং বিরোধী দলনেতা জগমোহন রেড্ডি দু’জনেই রায়ালসীমার বাসিন্দা হওয়া সত্ত্বেও এই গুরুতর সমস্যা নিয়ে মাথা ঘামাতে নারাজ।মোদীর তরফে এখনো অবশ্য কোনো আশ্বাস দেওয়া হয়নি ওই সংস্থাকে, তবে তারা আশাবাদী বলেই জানিয়েছেন ওই সংস্থার যুগ্ম আহ্বায়ক এয়ারভা রামচন্দ্র রেড্ডি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।