১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মোদিকে স্বর্ণের কোটপিন পরালেন রওশন

mosi-rouson1
ঢাকায় সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতকালে তাকে স্বর্ণের কোটপিন পরিয়ে দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রবিবার বিকেলে সাক্ষাতকালে রওশন এরশাদ মোদিকে কোটপিন পরিয়ে দেন।

সাক্ষাৎ শেষে জাপার প্রেসিডিয়াম সদস্য ও সংসদের বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

প্রায় ১৫ মিনিট সময় মোদির সঙ্গে বৈঠক শেষে রওশন এরশাদ সাংবাদিকদের বলেন, ‘মোদির সঙ্গে আমাদের অনেক কথাই হয়েছে। বিশেষ করে ৬৮ বছরের ছিটমহল সমস্যা সমাধান ও সীমান্ত চুক্তি করায় আমরা ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছি।’

রওশন আরও বলেন, ‘তিস্তা নিয়ে আমরা মোদির সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন। মোদি বলেছেন, এটা রাজ্য সরকারগুলোর সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে সমাধান করা হবে।’

রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা— জানতে চাইলে রওশন এরশাদ সাংবাদিকদের বলেন, ‘রাজনীতি নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতে রওশন এরশাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, ফখরুল ইমাম, তাজুল ইসলাম চৌধুরী ও সেলিম উদ্দিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।