১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মোটর সাইকেলে চড়ে হ্নীলায় উন্নয়ন কর্মকান্ড দেখলেন এমপি বদি


টেকনাফের হ্নীলায় মোটর সাইকেল যোগে বিভিন্ন এলাকাঘুরে উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেছেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদি এমপি। ১৪মার্চ বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী, পানখালী, মৌলভীবাজার, মরিচ্যাঘোনা, আলী আকবরপাড়াসহ বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। এসময় এমপি বদি সরকারের উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত লোকজনকে যথাযথভাবে কাজ করার নির্দেশ প্রদান করেন। বর্ষার আগেই এসব এলাকার সড়ক উন্নয়ন এবং ড্রেনেজ ব্যবস্থা সম্পন্ন করতে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের আন্তরিকতার সাথে কাজ করতে বলেন। পানখালী টু মৌলভীবাজার আব্দুর জাব্বার সিকদার সড়কসহ ইউনিয়নের বিভিন্ন সংযোগ সড়কের অসামাপ্ত কাজ জনগণের চলাচলের সুবিধার্থে দ্রুত সময়ে শুরু করবেন বলে জানান। এসব এলাকার নারী-পুরুষরা এমপি বদিকে সরাসরি নিজেদের সমস্যার কথা জানান। এমপি দ্রুততার সময়ে সব সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান-জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এইচ.এম.ইউনুছ বাঙ্গালী, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.কে.আনোয়ার সিআইপি, মেম্বার হোছাইন আহমদ, জামাল হোছাইন, আব্দুল জাব্বার, ফরিদা মেম্বার, যুবলীগ নেতা বশির আহমদ বিএ, উপজেলা যুবলীগের সদস্য হাসান আলী পিন্টু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক পরিষদের হ্নীলা ইউনিয়ন সভাপতি রিদুওয়ানুল ইসলাম রিমন, যুবলীগ নেতা মো: ইদ্রীছ, বেলাল উদ্দিন প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।