মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

মোটরসাইকেল যোগে ১৫০০ পিচ ইয়াবা পাচারঃ আটক ১

শেয়ার করুন

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

লোহাগাড়ায় মোটরসাইকেল যোগে ইয়াবা পাচারকালে ১মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।
এসময় ১হাজার ৫`শ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।

আটককৃত`র নাম হাছানুর রশিদ (২৩)। সে কক্সবাজার জেলার চকরিয়ার শাহারবিল এলাকার জসিম উদ্দিনের পুত্র।

থানা সুত্রে জানা গেছে,করোনায় থেমে নেই ইয়াবা পাচার। গোপন সংবাদের ভিত্তিতে ৪মে বেলা ৩টায় থানার ওসি জাকের হোসাইন মাহমুদ,এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি টিম চট্টগ্রাম-কক্সবাজান মহাসড়কের চুনতি ইউনিয়নের মিডওয়ে ইন(চেকপোস্ট) এর সামনে মোটর সাইকেল থামিয়ে শরীরে তল্লাশী চালিয়ে ১ হাজার ৫`শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতাকে আটক করে।
আটককৃত`র বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে ।

শেয়ার করুন