মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

মোজাম্মেল হক জেলা ভলিবল লীগে চকরিয়াকে হারিয়ে কুতুবদিয়া চ্যাম্পিয়ন

শেয়ার করুন

জজি
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ,কে,এম মোজাম্মেল হক জেলা ভলিবল লীগের ফাইনালে রানিং চ্যাম্পিয়ন চকরিয়া পৌর ভলিবল ক্লাবকে হারিয়ে গতবারের রানার আপ কুতুবদিয়া মধুর প্রতিশোধ নিয়েছে। ১৪ জানুয়ারী বিকালে বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে তুমুল উত্তেজনা ও হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩-২ সেটে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয় কুতুবদিয়া নবারুণ সংঘ। ফাইনাল রাউন্ডে ফাউল নিয়ে দর্শক ও খেলোয়াড়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় কুতুবদিয়ার খেলোয়াড় আনিছ ও চকরিয়ার টিম ম্যানেজার আরিফের মধ্যে বাকবিতন্ডতা হয়। এ থেকে উভয় দলের খেলোয়াড় ও দলের কর্মকর্তারা সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় সাংবাদিকসহ আহত হয় ৫ খেলোয়াড়। পরে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করে। খেলা শুরু হলে চূড়ান্ত রাউন্ডে ১৫-৯ সেটে চকরিয়াকে পরাজয়ে ডুবায় কুতুবদিয়া। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাইমুম সরওয়ার কমল এমপি। বক্তব্যে তিনি বলেন, সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে কক্সবাজারবাসী পেয়ে আন্তর্জাতিক ক্রিটেক স্টেডিয়াম, ক্রীড়া কলেজসহ একাধিক স্থাপনা। জেলা ক্রীড়া সংস্থাকে কমপ্লেক্সে রূপ দিয়েছে। অচিরেই এখানে আধুনিক জিমনেসিয়াম হবে। স্থাপন করা হবে আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, মাহমুদুল করিম মাদু, স্পন্সনকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শাহিনুল হক মার্শাল, ডিএসএ’র সদস্য রতন দাশ, রাশেদ আবেদীন নান্নু, ভলিবল বাস্তবায়ন কমিটির সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, ফরহাদ হোসেন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান আনসারী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল, জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য তাহমিনা চৌধুরী লুনা, কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, খালেদ আজম বিপ্লব, আজমল হুদা, ওমর ফারুক ফরহাদ, সুবীর বড়–য়া বুলু, মহিলা আওয়ামীলীগ নেত্রী আয়েশা সিরাজ ও মহিলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদিকা খালেদা জেসমিন। খেলা পরিচালনা করেন সিরাজুল ইসলাম মজনু, আমিনুল হক, ফরিদুল আলম, আবু বক্কর, মোঃ আরিফ ও বজলুর রশিদ । পরে অতিথিরা স্পন্সরকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান মার্শাল বিজয়ী ও রানার আপ দলের মাঝে নগদ টাকা ও ক্রেস্ট তুলে দেন।

শেয়ার করুন