২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

মে মাস থেকে মাঠে থাকবে বিএনপি

 


দীর্ঘ বিরতির পর ফের রাজপথে কর্মসূচি নিয়ে মাঠে সরব থাকার পরিকল্পনা করছে বিএনপি। তবে প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থ বিরোধী কোন চুক্তি হলে চলতি মাসেও কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

রোববার রাত ৯টা থেকে টানা দুই ঘণ্টা দলের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রে জানা গেছে।

সূত্র মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে জাতীয় স্বার্থ বিরোধী কোনো চুক্তি হলে তার প্রতিবাদে কর্মসূচি দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সফরের আগে দলটি এ ধরনের কোনো চুক্তি না করতে সরকারের প্রতি আহ্বান জানাবে।

এদিকে নাম না প্রকাশের শর্তে বৈঠকে অংশ নেয়া বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, ক্রমান্বয়ে বিএনপি বিভিন্ন বিষয়ে জনসম্পৃক্ততা বাড়াবে; নির্যাতন, হামলা-হামলার প্রতিবাদে কর্মসূচি দেবে। এখনও সাংগঠনিক কিছু সমস্যা রয়ে গেছে, সেগুলোর সমাধান করে দেশব্যাপী কিছু কর্মকাণ্ড দেয়া হবে। এসব কর্মসূচি দেয়া হবে মে মাস থেকে।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন, বৈঠকে ছাত্রদল নেতা নুরুল আলম নুরু হত্যার নিন্দা জানানো হয়েছে। তার হত্যার প্রতিবাদে কর্মসূচির দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। দলের স্থায়ী কমিটি মনে করেন, ফলাফল সন্তোষজনক। কারচুপি না হলে ব্যবধান অনেক বড় হতো। এ নির্বাচনে ইসি নিরপেক্ষতা বজায় রাখতে পারে নাই।

এছাড়া রাজধানীতে চলমান আইপিইউ সম্মেলন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। আলোচনায় নেতারা বলেন, এ সংসদ ‘অনির্বাচিত’, যিনি এর প্রধান তিনিও অনির্বাচিত। তবে এ বক্তব্য তারা প্রকাশ করবেন কি না তা নিয়ে ধোঁয়াশা আছে।

খালেদা জিয়ার সভাপতিত্বে লে জে (অব) মাহবুবুর রহমান, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মঈন খান, তরিকুল ইসলাম ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে উপস্থিত ছিলেন।

তবে বৈঠকে শেষে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের বিষয়বস্তু জানানো হতে পারে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।