১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহত

মেহেরপুর সদর উপজেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চার যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন সাদ্দাম হোসেন (২৫), রমেশ কর্মকার (২৪), সোহাগ হোসেন (২৭) ও কানন হোসেন (২৫)। এদের মধ্যে সাদ্দাম হোসেন একই উপজেলার সোনাপুর গ্রামের ভাদু হোসেনের ও রমেশ কর্মকার বনমালী কর্মকারের ছেলে। এ ছাড়া কানন পাশের পিরোজপুর গ্রামের মনির হোসেনের এবং সোহাগ টুঙ্গি গোপালপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

গত সোমবার রাত ৩টার দিকে সদর উপজেলার নুরপুর মোড়ে এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার আহসান হাবিবসহ পুলিশের সাত সদস্য আহত হয়েছেন। বাকি আহতরা হলেন এসআই তারিক আজিজ, রফিকুল ইসলাম, কনস্টেবল আব্দুল মান্নান, আব্দুল ওয়াহেদ, মিথান সরকার, শহিদুল ইসলাম।

নিহতরা সম্প্রতি মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামে দুই আওয়ামী লীগকর্মী আব্দুল মজিদ ও আশাদুল ইসলাম হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে সন্ত্রাসীদের একটি দল গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার আহসান হাবিবের নেতৃত্বে পুলিশের একটি দল সন্ত্রাসীদের ধাওয়া করে। এ সময় তারা নুরপুর মোড়ের একটি মাঠে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশের তাদের মোকাবিলা করতে পাল্টা গুলি ছোড়ে। এতে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয় চারজন এবং বাকি সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার আহসান হাবিবসহ সাত পুলিশ সদস্য আহত হন। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবু এহসান রাজু জানান, রাত পৌনে ৪টার দিকে গুলিবিদ্ধ চারজনকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এদিকে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সকাল ১১টায় সংবাদ সম্মেলন বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।