২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

মেসেঞ্জারে ৫০টি গেম খেলার সুযোগ

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন দুনিয়ায় ফেসবুক মেসেঞ্জার এক অপ্রতিদ্বন্দ্বীর নাম। আইওএস, অ্যান্ড্রয়েডসহ সব অপারেটিং সিস্টেমে জনপ্রিয় এই অ্যাপে প্রতিনিয়ত যোগ হচ্ছে নিত্যনতুন সব সুবিধা। তারই ধারাবাহিকতায় ফেসবুক মেসেঞ্জারে যুক্ত হয়েছে গেমস খেলার সুবিধা। এ জন্য ‘ইনস্ট্যান্ট গেমস’ ফিচার হালনাগাদ করেছে বার্তা বিনিময়ের অ্যাপটি। খবর ম্যাশেবল।

নভেম্বরের শেষ নাগাদ নির্দিষ্ট কিছু দেশে ‘ইনস্ট্যান্ট গেমস’ ফিচার চালু করে মেসেঞ্জার। এবার সারা বিশ্বের প্রায় ১২০ কোটি মেসেঞ্জার ব্যবহারকারী ফিচারটি ব্যবহারের সুযোগ পাবে। শুরুতে ফিচারটি কাজে লাগিয়ে আইওএস এবং অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যেকোনো ডিভাইসে ১৭টি গেম খেলা গেলেও নতুন এ পরিবর্তনে প্রায় ৫০টি গেম খেলা যাবে।

বর্তমানে বিশ্বব্যাপী ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা ১২০ কোটির বেশি। আর এই বিপুলসংখ্যক ব্যবহারকারীর কথা মাথায় রেখে ফেসবুক কর্তৃপক্ষ আরো বেশি নজর দিচ্ছে এই অ্যাপের দিকে। এরই মধ্যে ভিডিও কল, ভয়েস কল, অর্থ লেনদেনের মতো সুবিধা চালু করেছে ফেসবুক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।