মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

মেসি ৯-০ রোনালদো

শেয়ার করুন

স্পোর্টস ডেস্কঃ চলতি মৌসুমে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। স্প্যানিশ ঘরোয়া লিগ লা লিগায় এর প্রতিফলন হচ্ছে সবচেয়ে বেশি। লিগে এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে সবকটি ম্যাচ (৬টি) খেলে সর্বোচ্চ ৯টি গোল আদায় করে নিয়েছেন তিনি।

এই ৯ ম্যাচের মধ্যে আবার দুটিতেই হ্যাটট্রিক আছে আর্জেন্টাইন অধিনায়কের। যেখানে এসপানিওলের বিপক্ষে করেছেন একাই ৪ গোল। তবে দুঃখের কথা মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো এখনও স্কোর শিটে নিজের নাম লেখাতে পারেননি।

রোনালদোর অবশ্য পিছিয়ে পড়ার কারণও আছে। নিষেধাজ্ঞার কারণে লিগের প্রথম চার ম্যাচই খেলতে পারেননি রিয়াল মাদ্রিদ তারকা। কিন্তু শেষ দুই ম্যাচে সুযোগ পেয়েও গোলের দেখা পাননি সিআর সেভেন। যেখানে পুরো ১৮০ মিনিটই খেলেছেন তিনি।

এখানেও অবশ্য চেষ্টার কমতি রাখেননি পর্তুগিজ অধিনায়ক। রিয়াল বেটিসের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে প্রায় ডজন খানেক শট নিয়েছেন। কিন্তু থেকেছেন গোল বঞ্চিত। সর্বশেষ দেপোর্তিভো আলাভেসের বিপক্ষেও নিয়েছেন ৮টি শট। তবে এবারও ভাগ্য সহায় হলো না।

মৌসুম এখনও শুরুর দিকে হলেও রোনালদো থেকে যে মেসি বেশ এগিয়ে-সেটা আর বলার অপেক্ষা রাখে না। ফলে আগামী মৌসুমে সর্বোচ্চ গোলের পুরস্কার ‘পিচিচি’ ট্রফির জন্য নিজেকে এগিয়ে রাখলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি।

শেয়ার করুন