১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

মেসি-রোনাল্ডোর মত সমান অবস্থানে নেইমার : রোনালদিনহো

ব্রাজিলের সুপারস্টার নেইমার ফুটবল ক্লাব বার্সেলোনার লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানোর রোনাল্ডোর অবস্থানেই আছেন বলে মন্তব্য করলেন দেশটির সাবেক তারকা অ্যাটাকিং মিডফিল্ডার রোনালদিনহো। তিনি বলেন, ‘মেসি ও রোনাল্ডোর সাথে সমান অবস্থানে উঠে এসেছে নেইমার। তাদের সাথে এখন নেইমারের তুলনা করা যায়।’

বিশ্ব মঞ্চের চেয়ে ক্লাব ফুটবলে সেরা দুই তারকা খেলোয়াড় মেসি ও রোনাল্ডো। স্প্যানিশ লীগে খেলেন বলেই, সেখানে তাদের চেয়ে সেরা কেউই নেই। তারপরও কে সেরা, মেসি নাকি রোনাল্ডো? এই নিয়ে তর্ক-বির্তক, আলোচনা-সমালোচনা এখনও বিদ্যমান।

এই আলোচনা-সমালোচনার মাঝে নেইমারও নামও আসা উচিত বলে মনে করেন ব্রাজিলের সাবেক তারকা খেলোয়াড় রোনালদিনিহো। মেসি-রোনাল্ডোর সাথে নেইমারের তুলনা করে রোনালদিনিহো বলেন, ‘তারকা খ্যাতিতে মেসি ও রোনাল্ডো অনেক উচুঁতে। সেই উচ্চতায় পৌঁছে গেছে নেইমারও। সেরা নৈপুন্য দিয়ে এখনও বিশ্ব ফুটবলের সেরা তারকা নেইমার। তাই মেসি ও রোনাল্ডোর সাথে নেইমারের তুলনা করা যেতেই পারে। মেসি-রোনাল্ডো-নেইমার এখন একই অবস্থানে রয়েছে।’
এখন পর্যন্ত একবারও ফিফা ব্যালন ডি’অর জিততে পারেননি ২৫ বছর বয়সী নেইমার। তবে ভবিষ্যতে নেইমারের হাতে ব্যালন ডি’অর দেখছেন রোনালদিনিহো, ‘আমরা আশাবাদী একদিন সে ব্যালন ডি’অর জিতবে। খুব শীঘ্রই ব্যালন ডি’অর জিতবে সে। নিজের নৈপুন্যে ইতোমধ্যে সেরার কাতারে পৌছে গিয়েছে সে। স্বীকৃতি পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।’

তারকা তকমাটা ইতোমধ্যে পেয়েছেন নেইমার। তারপরও নেইমারের আরও উন্নতি আশা করছেন রোনালদিনিহো, ‘নেইমারের বয়স কম। তাকে আরও উন্নতি করতে হবে। আরও ভালো খেলতে হবে। ব্রাজিলের ভবিষ্যত সাফল্য তার উপরই নির্ভর করছে।’

ব্রাজিলের হয়ে ১৪ বছরে ৯৭টি ম্যাচ খেলেছেন রোনালদিনিহো। গোল করেছেন ৩৩টি। আর প্রিয় ক্লাব বার্সেলোনার হয়ে ১৪৫ ম্যাচে ৭০টি গোল করেছেন ৩৬ বছর বয়সী রোনালদিনিহো। বাসস।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।