৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মেসি, রোনালদোকে টপকে গেলেন অস্কার

গোল কিংবা ব্যালন ডি অ’র পুরস্কারের সংখ্যায় নয়, পারিশ্রমিকের অঙ্কে আর্জেন্টাইন ম্যাজিক বয় লিওনেল মেসি ও পর্তুগিজ গ্ল্যাডিয়েটর ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন ব্রাজিলিয়ান চকলেট বয় অস্কার।

কীভাবে? বর্তমান ক্লাব চেলসি ছেড়ে জানুয়ারি থেকে অস্কার যোগ দিচ্ছেন চীনা ক্লাব সাংহাই এসআইপিজি’তে। সাংহাই অস্কারকে দলে ভেড়াচ্ছে ৫২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে যা তাকে বিশ্বের সবচাইতে দামি প্লেয়ারের স্বীকৃতি দিচ্ছে।

রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে অস্কারের দল বদলের বিষয়টি শুক্রবার (১৬ ডিসেম্বর) নিশ্চিত করেছে ব্রিটিশ অনলাইন ডেইলি মেইল।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সাংহাই এসআইপিজি’র সঙ্গে অস্কারের করা নতুন এই চুক্তির ফলে তার সাপ্তাহিক আয় গিয়ে দাঁড়ায় ৪ লাখ ও বার্ষিক ২০.৮ মিলিয়ন পাউন্ড। পক্ষান্তরে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিও মেসি, দুজনেরই সাপ্তাহিক আয় ৩ লাখ ৬৫ হাজার পাউন্ড।

সাংহাই’র সঙ্গে করা নতুন এই চুক্তিতে অস্কারের প্রতিদিনের আয় হবে ৫৭ হাজার ১শ’ ৪৩ পাউন্ড, প্রতি ঘণ্টার ২ হাজার ৩শ’ ৮১ ও প্রতিটি মিনিটে হবে ৩৯ পাউন্ড।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।