২০ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭ ফাল্গুন, ১৪৩২ | ২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

মেসির হ্যাটট্রিক, শীর্ষে বার্সেলোনা

মেসির হ্যাটট্রিক, শীর্ষে বার্সেলোনা

সুযোগ কাজে লাগাতে ভুল করেনি বার্সেলোনা। আগের রাতে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ম্যাচ হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। বার্সার সামনে তাই সুযোগ ছিল রিয়ালকে টপকে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করার। সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেছে লুই এনরিকের দল। রবিবার রায়ো ভায়েকানোকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান নিজ দখলে নিয়েছে কাতালানরা। বার্সার জয়ের নায়ক আর্জেন্টাইন ফুটবল বিস্ময় লিওনেল মেসি। ম্যাচে হ্যাটট্রিক করেছেন তিনি। এটি লা লিগায় মেসির ২৪তম হ্যাটট্রিক। ফলে বার্সা যেমন রিয়ালকে টপকে গেছে, তেমনি এই হ্যাটট্রিকের সুবাদে ক্রিশ্চিয়ানো রোনালদোকে পিছনে ফেলেছেন মেসি। রোনালদোর লা লিগা হ্যাটট্রিকের সংখ্যা ২৩টি। রবিবারের ৩ গোলের সুবাদে এবারের লিগে মেসির গোল সংখ্যা বর্তমানে ৩০। রোনালদোরও গোলসংখ্যা সমান। স্প্যানিশ লা লিগায় সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ডটিও এখন মেসির দখলে। আর এ নিয়ে টানা ৪ মৌসুম লিগে ৩০ গোল করার মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

রায়ো ভায়েকানোর বিপক্ষে বার্সার হয়ে মেসি ছাড়াও জোড়া গোল করেছেন উরুগুয়ের তারকা ফুটবলার লুই সুয়ারেজ। অপর গোলটি করেছেন স্প্যানিশ তারকা জেরার্ড পিকে।

এ জয়ের বার্সার পয়েন্ট দাঁড়িয়েছে ৬২। রিয়ালের পয়েন্ট ৬১।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।