৯ মে, ২০২৬ | ২৬ বৈশাখ, ১৪৩৩ | ২১ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

মেসির হাতে ষষ্ঠ ট্রফি দেখছেন নেইমার

tmp_21956-file-1-1170398355

গতবার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সেরা তিনে জায়গা করে নেন। এবারও তার যোগ্য দাবিদার নেইমার। সবার চোখে রোনালদো ফেভারিট বটে, তবে ক্লাব সতীর্থ মেসির হাতে ষষ্ঠ ব্যালন ডি’অর ট্রফি দেখছেন ব্রাজিলিয়ান সেনসেশন।

বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রোনালদোকে ছাপিয়ে মেসিকেই এগিয়ে রাখছেন নেইমার। কিন্তু এক বছরের ব্যবধানে হারানো অবস্থান ফিরে পেতে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ‍আইকনকে অপ্রতিদ্বন্দ্বী ভাবছেন ফুটবলবোদ্ধারা।

২০১৫ সালটা রোনালদোর জীবনে অবিস্মরণীয় হয়েই ‍থাকবে। ক্লাবের জার্সিতে চ্যাম্পিয়নস লিগের পর তার নেতৃত্বে প্রথমবারের মতো ইউরোর শিরোপা জয়ের গৌরব অর্জন করে পর্তুগাল। তাইতো পরিষ্কার ফেভারিট হিসেবে চতুর্থ ব্যালন ডি’অর জয়ের পথে সিআর সেভেন! আগামী সপ্তাহেই বিজয়ীর নাম ঘোষণা করার কথা রয়েছে।

গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫১ বার প্রতিপক্ষের জালে বল পাঠান রোনালদো। মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত অ্যাওয়ার্ডটি নিজের করে নিতে ক্লাব ও জাতীয় দলের হয়ে সমানভাবে উজ্জ্বল ছিলেন ৩১ বছর বয়সী এ ‘গোলমেশিন’। সে যাই হোক, নেইমারের দৃষ্টিতে ব্যালন ডি’অর ট্রফিটা তার আর্জেন্টাইন টিমমেটের বেশি প্রাপ্য।

এক সাক্ষাতকারে রিও অলিম্পিক হিরো নেইমার বলেন, ‘আমি জানি না কে জিতবে, কিন্তু আমার মতে এখানে একজনই আছেন যে সবার সেরা এবং তিনি হচ্ছেন মেসি। রোনালদো একজন গ্রেট খেলোয়াড়। তিনি বিশ্বমানের এবং বহু বছর ধরে তা ধরে রেখেছে। আমি তাকে সম্মান করি। কিন্তু মেসি এমন একজন যে এটি (ব্যালন ডি’অর) জেতার জোর দাবিদার।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।