৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মেসির শাস্তিতে আমার কোনও হাত নেই: ম্যারাডোনা

বর্তমানে ফিফার একজন দূত হিসেবে কাজ করছেন ম্যারাডোনা। অনেকের অভিযোগ মেসিকে নিষিদ্ধ করার পেছনে বিশ্বকাপজয়ী অধিনায়ক প্রলুব্ধ করেছে ফিফাকে। মানুষের এমন ধ্যান ধারণার পর চুপ করে বসে থাকেননি সাবেক কোচ ও অধিনায়ক।

মেসির এ শাস্তিকে ‘ভয়ঙ্কর’ আখ্যা দিয়ে নিজের দিকে ছুটে আসা অভিযোগের তীরগুলোকে সরিয়ে দিলেন ম্যারাডোনা। লা ওরাল দেপোর্তিভাকে তিনি বলেছেন, ‘আমি কষ্ট পেয়েছি যখন শুনেছি যে মেসির চার ম্যাচের নিষেধাজ্ঞায় আমার হাত আছে। ঈশ্বরের দিব্যি কেটে বলছি আমি কিছুই জানতাম না। আমি তদন্ত করেছিলাম এবং মেসির এ শাস্তি কনমেবলে অনুমোদন পেয়েছে।’

সহকারী রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের এমন শাস্তিকে অন্যায় মনে করেন ম্যারাডোনা, ‘মেসির শাস্তিটা বাড়াবাড়ি। আমেরিকান ফুটবলে খেলোয়াড়রা তাদের মুখের সামনে হাত দিয়ে কথা বলে। আর মেসি ও লাইন্সম্যানের মধ্যে যা ঘটেছে সেটা দেখা গেছে। আমি ইনফান্তিনোর (ফিফা প্রেসিডেন্ট) সঙ্গে কথা বলব, কারণ এটা ভয়ঙ্কর।’

বলিভিয়ার ম্যাচে মেসি না থাকার প্রভাব পড়েছিল বলছেন ম্যারাডোনা, ‘বলিভিয়ার বিপক্ষে মেসির অনুপস্থিতি ছিল গুরুত্বপূর্ণ বিষয়। অনেকটা ক্রিস্তিয়ানোকে (রোনালদো) ছাড়া পর্তুগালের মতো।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।