মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

মেসির বিয়ে ২৪ জুন

শেয়ার করুন

বিয়ের গুঞ্জনটা কদিন ধরেই শোনা গেলেও ঠিক কবে বিয়ে করছেন সেটি নিশ্চিত করা যাচ্ছিল না। এবার তারিখটাও এক রকম ঠিক করে ফেলা হয়েছে। আগামী বছর নিজের জন্মদিনে (২৪ জুন) দীর্ঘ দিনের বান্ধবী রোকুজ্জোকে বিয়ে করবেন মেসি।

বিয়ের জন্য বিশাল কোনো প্রাসাদ, রাজকীয় হোটেল বা দ্বীপ নয়; যেখান থেকে সবকিছুর শুরু, সেখানেই ফিরে যাচ্ছেন দুজনে। বাঁধতে চলেছেন পবিত্র সম্পর্ক। নিজেদের সেই প্রথম পরিচয়ের রোজারিওতেই বিয়ে করবেন দুজনে।

আর্জেন্টিনার রোজারিওতে রোকুজ্জোর সঙ্গে দেখা হয়েছিল মেসির। ১৩ বছর বয়সে আর্জেন্টিনা ছেড়ে বার্সেলোনায় আসার পর সম্পর্কে খানিকটা বিরতি। এরপর ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে দুজনের মন-দেওয়া নেওয়ার শুরু। একে অপরকে বিশ্বাস করেন, ভালোবাসেন। প্রেমের সেই বন্ধনে তারা সেই থেকে এক ঘরেই থাকছেন। তাদের রয়েছে দুটি সন্তানও, থিয়াগো (৪ বছর) এবং মাতেও (১৫ মাস)।

শেয়ার করুন