মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

মেসির বার্সাকে হটিয়ে শীর্ষে রিয়াল

শেয়ার করুন

দোপোর্তিভো লা করুনার মাঠে লিওনেল মেসির বার্সেলোনা হেরে যাওয়ায় শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ মেলে রিয়াল মাদ্রিদের। আর এ সুযোগটা কাজে লাগিয়ে রিয়াল বেতিসকে হারিয়ে শীর্ষস্থানে ফিরলো জিনেদিন জিদানের দল।

রোববার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগায় ম্যাচটি ২-১ গোলে জিতেছে রিয়াল। ঘরের মাঠে প্রথম ১০ মিনিটে দলকে এগিয়ে দেয়ার দুবার সুযোগ পেয়েছিলেন রোনালদো। ম্যাচের ২৫ মিনিটের মাথায় গোলরক্ষকের ভুলে গোল খেয়ে বসে রিয়াল।

৪১তম মিনিটে সমতায় ফেরে রিয়াল। বাঁ-দিক থেকে মার্সেলোর দারুণ ক্রস ছয় গজ বক্সের বাইরে পেয়ে বিনা বাধায় হেডে এবারের লিগে নিজের ১৯তম গোলটি করেন রোনালদো।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমে উঠলেও কেউই নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারছিল না। ৭২তম মিনিটে রোনালদো বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

৭৮তম মিনিটে ডিফেন্ডার ক্রিস্তিয়ানো পিচ্চিনি দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা। পরের মিনিটে গোলমুখে বল পেয়েও ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি রোনালদো।

খেলার শেষার্ধে ৮১তম মিনিটে রামোসের নৈপুণ্যে এগিয়ে যায় রিয়াল। টনি ক্রুসের কর্নারে এবারও হেডেই বল জালে পাঠান তিনি।

এই জয়ে ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল রিয়াল। দেপোর্তিভোর মাঠে ২-১ গোলে হেরে যাওয়া বার্সেলোনা ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

শেয়ার করুন