৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মেসির প্রশংসায় পঞ্চমুখ নেইমার

এবার লিওনেল মেসি আর লুইস সুয়ারেজের প্রশংসায় পঞ্চমুখ হলেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। কয়েকদিন আগেই এই দুই বন্ধুর সঙ্গে তার সম্পর্কটা কেমন তা নিয়ে কথা বলেছিলেন নেইমার। আর এবার দুই বন্ধুর প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি।

সম্প্রতি মেসি সম্পর্কে নেইমার জানালেন, ‘বার্সেলোনায় এই চার বছরে মেসি‌‌‌র সাহায্য পেয়েছি। বিশেষ করে একেবারে শুরুতে যখন পরিস্থিতি সুখকর ছিল না, চ্যালেঞ্জটা ছিল খুব কঠিন, সেই সময় ও আমাকে আগলে রেখেছিল’।

এতো গেল মেসির কথা। সুয়ারেজ সম্পর্কে নেইমার ‌বলেন, ‘‌সুয়ারেজও বিশ্বের সেরা প্লেয়ারদের একজন। ওরও কোনও তুলনা হয় না। আমি এই মুহূর্তে ভাল ছন্দে আছি। চাই এভাবেই এগোতে। আমার সতীর্থদের সাহায্য করতে। ’‌

মেসি, রোনালদোর সঙ্গে অনেকেই তার তুলনা টানেন। এই প্রসঙ্গে নেইমার জানান, ‘‌আমি এই তুলনা পছন্দ করি না। ওরা দু’’জনেই দুর্ধর্ষ। আমি ওদের শ্রদ্ধা করি। মেসিকে তো রোজ কাছ থেকে দেখি। হ্যাঁ, আমিও চাই প্রতিনিয়ত উন্নতি করতে। তার মানে এই নয়, ওদের দু’‌জনকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছি’।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।