৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মেসির চতুর্থ গোল্ডেন সু

স্পোর্টস ডেস্কঃ চতুর্থবারের মতো ইউরোপীয় লীগের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন সু পেলেন বার্সেলোনার আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। শুক্রবার রাতে এই পুরস্কার গ্রহণের সময় মেসি বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি আরো পরিণত হচ্ছেন।
বার্সেলোনার হয়ে গত মৌসুমে ইউরোপীয় ফুটবলে সর্বাধিক গোল করার জন্য এই পুরস্কার পেলেন ৩০ বছর বয়সি মেসি। লা লিগায় গত মৌসুমে ৩৪ ম্যাচে ৩৭টি গোল করেন তিনি।

বার্সেলোনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি হাতে নিয়ে পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী এই ফুটবল তারকা বলেন, আমি সবসময় বলে আসছি, নিজেকে কখনো একজন স্ট্রাইকার মনে করি না। কিন্তু সব সময় গোল করার সুযোগ পেয়ে এবং এ রকম ব্যক্তিগত পুরস্কার জয় করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি।

তিনি বলেন, যখনই আমি মাঠে নামি, তখনই মনে হয় আমার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমি সবসময় উন্নতি করছি এবং বিভিন্ন ম্যাচ থেকে প্রয়োজনীয় বিষয়গুলো রপ্ত করছি। একজন খেলোয়াড় হিসেবে প্রতিদিন একের পর এক এই অর্জনকে আমি দারুণভাবে উপভোগ করছি।

মেসির হাতে ২০১৬ সালের সর্বোচ্চ গোলদাতার এই ট্রফিটি তুলে দেন আগের মৌসুমের সর্বোচ্চ গোলদাতা বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ। চলতি মৌসুমেও লা লিগার গোলদাতার তালিকার শীর্ষে অবস্থান করছেন মেসি। এখনো পর্যন্ত ১২ ম্যাচ থেকে ১২ গোল সংগ্রহ করেছেন তিনি।

২০০৯-১০ থেকে পরের চার মৌসুমে তিনবারই জিতেছিলেন। ক্রিস্টিয়ানো রোনালদো ও লুই সুয়ারেজের জন্য এরপর চার মৌসুম বিরতি। এ সময় দুবার করে ট্রফিটা জিতেছেন রোনালদো আর সুয়ারেজ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।