১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

মেসির গোলে আর্জেন্টিনার কাছে চিলির হার

বিশ্বকাপ বাছাইপর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে চিলিকে ১-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধেই পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন লিওনেল মেসি। এরপর চিলি আর কোনোভাবেই গোলশোধ করতে পারেনি। ম্যাচের ছমিনিটের মাথায় আর্জেন্টিনার জালে বল প্রবেশ করিয়ে গোল উল্লাসে মেতে উঠলেও রেফারির অফসাইডের বাঁশি বেজে উঠে। ফলে গোল হতাশায় ডুবতে হয় চিলিয়ানদের। পরিচ্ছন্ন ও ছন্দে খেলতে খেলতে পরিকল্পনা করেই চিলির দুর্গে আঘাত হানতে এগোতে থাকে মেসিবাহিনী।

ম্যাচের ১৫ মিনিটের মাথায় আনহেল দি মারিয়াকে ডিবক্সে বল এগিয়ে দেন সতীর্থ। সুবর্ণ সুযোগ। পায়ে বল এলেই নিশ্চিত জালে জড়াবেন মারিয়া। কিন্তু ডিবক্স দারুণভাবে বাধাপ্রাপ্ত হন চিলির ফুয়েনজালিদার নিকট হতে। মারিয়া ডিবক্সের ভেতর বল পায়ে নেওয়ার জন্য এগোতেই ফুয়েনজালিদা তাকে অনৈতিকভাবে ফেলে দেন, রেফারির বাঁশি ওঠে। পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা। মেসি পেনাল্টি থেকে স্বাচ্ছন্দে গোল করে এগিয়ে নেন দলকে।

আর্জেন্টিনা ১-০ ব্যাবধান নিয়েই মেসির আর্জেন্টিনা শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে। পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। ২০১৮ বিশ্বকাপ মিশনে পয়েন্ট টেবিলে চিলিকে টপকে শীর্ষ চারে উঠে আসলো মেসির আর্জেন্টিনা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।