৪ জুন, ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কাল মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

এই লড়াইয়ের জন্য বিশ্বজুড়ে অপেক্ষা করে থাকেন ফুটবলপ্রেমীরা। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৪ টা ৫ মিনিটে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। ফিফা র‍্যাঙ্কিংয়ের এক ও দুই নম্বর দল। প্রীতি ম্যাচ হলেও আর্জেন্টিনার জন্য বাড়তি গুরুত্ব পাচ্ছে এই ম্যাচ। কাল যে দক্ষিণ আমেরিকার এই সুপারক্ল্যাসিকো দিয়ে শুরু হচ্ছে সাম্পাওলি-যুগ। অনেক কাঠখড় পুড়িয়ে কোচ বানানো হোর্হে সাম্পাওলি কাল থাকবেন আর্জেন্টিনার ডাগআউটে।
তাই এই ম্যাচ দিয়ে শুরু হবে সাম্পাওলি-মেসি যুগ। মেসির কোচ হওয়ার ইচ্ছার কথা অনেকবারই বলেছেন চিলি ও সেভিয়াকে কোচিং করিয়ে আলোচিত এই কোচ। অবশেষে তাঁর স্বপ্ন পূরণ হচ্ছে। মেসি এই ম্যাচের অধিনায়ক হিসেবে থাকছেন। তবে এই ম্যাচে খেলবেন না নেইমার। বার্সেলোনা ফরোয়ার্ডকে বিশ্রাম দেওয়া হয়েছে।
আর এ ম্যাচের আরেকটি বিশেষ্যত্ব হল অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এ ম্যাচটি খেলা হবে। যেটি আসলে ক্রিকেট মাঠ হিসেবে দুনিয়াখ্যাত। ব্রজিল-আর্জেন্টিনা ম্যাচ উপলক্ষে ইতোমধ্যেই গোটা এমসিজির নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ফিফার মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান বলছে, দুদল ১০৩ বার মুখোমুখি হয়েছে। ব্রাজিল জিতেছে ৪০ বার, ৩৭ বার আর্জেন্টিনা। ২৬টি ম্যাচ হয়েছে ড্র। সর্বশেষ দেখায় আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। গত নভেম্বরের এই পরাজয় প্রভাব ফেলেছে আর্জেন্টিনার বাছাই পর্বের দুর্দশায়। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। আর্জেন্টিনা এখনো পাঁচে পড়ে আছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।