মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

মেরিন ড্রাইভ সড়কে দুই সিএনজির মুখামুখি সংঘর্ষে চৌফলদন্ডীর রাখাইন যুবক নিহতঃ আহত ৩

শেয়ার করুন

কক্সবাজার-টেকনাফের বিকল্প মেরিন ড্রাইভ  সড়কে দুই সিএনজি মুখােমুখি সংঘর্ষে আছন সাং রাখাইন (৩১) নামের এক রাখাইন যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মনখালী ব্রীজ সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহত যুবক কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী এলাকার অং ছ চেং প্রকাশ বৈদ্য আজ্জ’র ছেলে এবং দুই সন্তানের জনক  ।স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দুপুরে টেকনাফগামী সিএনজি (কক্সবাজার থ -৪৮৫১) মনখালী ব্রীজ এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা অপর সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আছন সাং রাখাইন  নিহত ও অপর ৩ গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।আহতদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির একদল পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্থান্তর করে।নিহত যুবক টেকনাফ উপরের বাজারে মং মং স্বর্ণকারের কর্মচারী ছিল।

শেয়ার করুন