১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভে সড়ক দুর্ঘটনায় আবুল মঞ্জুর প্রকাশ (গোরা মিয়া) (৪২) নামে একজন নিহত হয়েছেন।

শনিবার (৯ এপ্রিল) রাতে উখিয়ার ইনানী পাটুয়ারটেক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল মঞ্জুর প্রকাশ (গোরা মিয়া) (৪২) উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া এলাকার বাচা মিয়ার ছেলে৷

এ দুর্ঘটনায় আহত হয়েছেন মরিচ্যার পাগলী বিল এলাকার ইউসুফ আলীর ছেলে আলাউদ্দিন (১৭), রত্নাপালং এলাকার সিরাজ মিয়ার ছেলে জুয়েল (২২), আরও বেশ কয়েকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলিউর রহমান৷

পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানান, শামলাপুর থেকে কক্সবাজারমুখী একটি ট্রাক গাড়ি ইনানী পাটুয়ারটেক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয় ও ইনানী পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থা উদ্ধার করা হয়৷ পরে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়৷ অন্যদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাদের অবস্থাও আশংকাজনক৷

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলিউর রহমান সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।