মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

মেরিন ড্রাইভে মোটর সাইকেল ও ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত ২

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের মেরিন ড্রাইভে মোটরসাইকেল ও ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত এবং ২জন আহত হয়েছেন।

বুধবার (৭ জুন) দুপুরে মেরিন ড্রাইভের উখিয়ার শফির বিল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

এতে নিহত ইমারত মোল্লা যশোরের আবদুস সাত্তারের ছেলে। তিনি ইনানীর পালংকি রেস্টুরেন্টের মার্কেটিং এবং সিকিউরিটিরদায়িত্বে ছিলেন। অন্য একজন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত আকতার হলদিয়া পালংয়ের রুমখাপালংয়ের বলে জানা যায়।

আহতরা হলেন, উখিয়ার রাজাপালং ইউনিয়নের রিদুয়ান, এবং জালিয়াপালং ইউনিয়নের ইজিবাইক চালক জয়নালআবেদীন।

উখিয়ার ইনানী পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, টেকনাফ থেকে আসা মোটরসাইকেল ও পাটুয়ারটেকের দিকে যাওয়া ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকেমৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে চিকিৎসাধিন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। আহতদের অবস্থাও সংকটাপন্নবলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করাহয়েছে বলে জানান  তিনি।

শেয়ার করুন