২০ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭ ফাল্গুন, ১৪৩২ | ২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

মেয়র এলাইন্স ফর হেলদি সিটি’র চেয়ারম্যান মুজিবের সাথে এইড ফাউন্ডেশনের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি :
মেয়র এলাইন্স ফর হেলদি সিটি’র চেয়ারম্যান, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সাথে তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ে এইড ফাউন্ডেশনের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর বিকেল ৫ টায় এইড ফাউন্ডেশনের ঢাকাস্থ মোহাম্মদপুর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় আন্তর্জাতিক সংস্থা দি ইউনিয়নের টেকনিক্যাল এডভাইজার এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম তাহিন, এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা, প্রকল্প কর্মকর্তা আবু নাসের অনীক।
আলোচনায় অংশগ্রহণ করে মেয়র মুজিবুর রহমান বলেন, ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত করতে প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়নের জন্য সকলে যৌথভাবে একযোগে কার্যক্রম গ্রহণ করতে হবে। তার ধারাবাহিকতায় ২৩ অক্টোবর এইড ফাউন্ডেশনের মোহাম্মপুরস্থ কার্যালয়ে মেয়র এলাইন্স ফর হেলদি সিটি’র একটি জরুরি সভা অনুষ্ঠিত হবে। ওই সভার মাধ্যমে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে। সভার পূর্বে মেয়র মুজিবুর রহমান এইড ফাউন্ডেশনের কার্যালয়ে আসলে এইড কর্মকর্তাবৃন্দ ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।