মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম দিন উদযাপন

শেয়ার করুন

IMG_20150317_104451
বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার মেডিকেল কলেজ শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৭ মার্চ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে মেডিকেল কলেজ ছাত্রলীগ। এরমধ্যে সকাল ১০ টায় মেডিকেল কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রিপন চৌধুরীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কক্সবাজার সদর হাসপাতালের চার পাশ পদক্ষিন করে মেডিকেল কলেজের ক্যাম্পাসে এসে শেষ হয়। সেখানে মিছিলত্তোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কক্সবাজার মেডিকেল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ডাঃ মারুফুর রহমান। তিনি বলেন, গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় শেখ মুজিবুর রহমান নামে একটি শিশু’র জন্ম না হলে বাংলাদেশ নামক একটি স্বাধীন

DSCN5489

রাষ্ট্রের কখনোই জন্ম হতো না। যতদিন ইতিহাস বেঁছে থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের গুণাবলী স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই রাষ্ট্রের জন্ম দিয়েছেন। আর এখন তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবন্ধ হয়ে কাজ করতে হবে।
উক্ত অনুষ্ঠানে এতে বিশেষ অতিথি ছিলেন ইন্টার্ণ চিকিৎসক পরিষদ (ইচিপ) কমেক এর সভাপতি ডাঃ ফরহাদ কামাল। এছাড়াও মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা পার্থ, রাজিব দাশ, তানিম, রবিন, চয়নসহ মেডিকেল কলেজ

10322844_1083965998296750_2347867189947926523_n

ছাত্রলীগ ও বিভিন্ন বর্ষের শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি নেতাকর্মীদের নিয়ে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন উদযাপন করেন। এছাড়াও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ১৭ মার্চ বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ১ম বর্ষকে হারিয়ে ৫ম বর্ষ চ্যাম্পিয়ন হয়।

শেয়ার করুন