৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

মেজর সিনহার সহযোগি শিপ্রার অব্যাহতির বিরুদ্ধে আপীল

শাহেদ মিজানঃ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো: রাশেদ হত্যার ঘটনায় তার সহযোগি শিপ্রা দেবনাথের বিরুদ্ধে পুলিশের দায়ের করা দুই মাদক মামলার অব্যাহতির একটির আদেশে বিরুদ্ধে আপীল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কক্সবাজারের সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে টেকনাফ থানায় পুলিশের দায়ের করা মামলার বাদি উপ-পরিদর্শক শফিকুল ইসলাম
এই আপীল আবেদন করেন। তবে আপীল আবেদনের তাৎক্ষণিক আদেশ দেননি আদালত।

এসময় আদালতে উপস্থিত ছিলেন শিপ্রা দেবনাথ।
শিপ্রা দেবনাথ ও সিফাতেরর আইনজীবি ফখরুল ইসলাম গুন্দু এই তথ্য জানান।

তিনি জানান, মামলায় তদন্তে সংশ্লিষ্টতার সত্যতা না পাওয়ায় তদন্ত কর্মকর্তার জমা করা চুড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে পুলিশের দায়ের করা মামলায় শিপ্রাককে অব্যাহতি প্রদান করেন আদালত। কিন্তু দুই মামলার মধ্যে টেকনাফ থানায় দায়ের করা মামলা আদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতে আপীল করেন বাদি। আবেদনটি গ্রহণ করেছেন। তবে আদেশ দেননি। আবেদনটি আদেশের জন্য অপেক্ষকামান রাখা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।