১ এপ্রিল, ২০২৬ | ১৮ চৈত্র, ১৪৩২ | ১২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার গোল উৎসবে মার্টিনেজের হ্যাটট্রিক

মেক্সিকোর বিপক্ষে ৪-০ গোলের বিশাল জয় পেয়েছে তারুণ্যে গড়া আর্জেন্টিনা। দলের পক্ষে লাওতারো মার্টিনেজ তিনটি ও লিওনার্দো প্যারাদেস একটি গোল করেছেন।

ম্যাচের ১৭ মিনিটের মাথায় দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন মার্টিনেজ। মিডফিল্ড থেকে পাওয়া বল চারজনকে ফাকি দিয়ে জালে জড়ান ইন্টার মিলানের এই তারকা স্ট্রাইকার। ২২ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে মেসিহীন আর্জেন্টিনা। ৩৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে আরো এগিয়ে দেন লিওনার্দো প্যারাদেস। প্রথমার্ধের আগেই জাতীয় দলের হয়ে প্রথম হ্যাটট্রিক আদায় করেন মার্টিনেজ।

দ্বিতীয়ার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে স্কোর আর্জেন্টিনা ৪-০ মেক্সিকো।

অন্যদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত পেরুর বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে রয়েছে ব্রাজিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।