২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

মুসা বিন শমসেরের গাড়ি জব্দ

বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের একটি কালো রেঞ্জ রোভার গাড়ি জব্দ করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। শুল্ক ফাঁকি দিয়ে ওই গাড়িটি আমদানি করা হয়।

মঙ্গলবার বিকালে ধানমণ্ডির একটি বাড়ি থেকে গাড়িটি জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান জানান, ভুয়া দলিল দিয়ে গাড়িটির রেজিস্ট্রেশন নেয়া হয়েছিল। ভোলা ঘ ১১-০০-৩৫ নম্বরের এ গাড়িটি লুকিয়ে ফেলার চেষ্টাও চলছিল।

তিনি জানান, প্রাথমিকভাবে তথ্য ছিল- মুসার গুলশান ২ নম্বর সেকশনের ১০৪ নম্বর রোডের বাড়িতে ওই গাড়িটি আছে। সে অনুযায়ী মঙ্গলবার সকালে সেখানে যান শুল্ক গোয়েন্দারা। গাড়িটি জমা দিতে সকাল ৮টায় মুসাকে নোটিশ দেয়া হয়।

সিসি ক্যামেরার ফুটেজ দেখে শুল্ক গোয়েন্দারা নিশ্চিত হন, গাড়িটি ওই বাড়িতেই থাকে। গাড়িটিতে করে সকালে নাতিকে ধানমণ্ডির স্কুলে পাঠান মুসা। দুপুরে শুল্ক গোয়েন্দারা বাড়িতে অভিযান চালানোর পর গাড়িটি আর বাড়িতে আনা হয়নি। নাতিকে অন্য একটি গাড়িতে করে বাসায় আনা হয়।

পরে ধানমণ্ডির ৬ নম্বর সড়কের ৫১ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করা হয়। উদ্ধার করা গাড়িটি কালো রঙের হলেও নথিপত্রে গাড়িটির রঙ সাদা ছিল। এতে প্রমাণিত হয়- তিনি গাড়িটির রঙ বদলে ফেলেছিলেন।

ড. মইনুল খান আরও জানান, ভুয়া আমদানি দলিল দিয়ে গাড়িটির নিবন্ধন করা হয়েছিল।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, চট্টগ্রাম কাস্টম হাউসের বিল অব এন্ট্রি ১০৪৫৯১১ (১৩/১২/২০১১) এর মাধ্যমে ১৩০ ভাগ শুল্ক দিয়ে ভোলা থেকে গাড়িটির রেজিস্ট্রেশন নেয়া হয়। পাবনার ফারুকুজ্জামান নামে এক ব্যক্তির নামে নিবন্ধন নেয়া হয়। গাড়িটি মুসা বিন শমসের ব্যক্তিগতভাবে ব্যবহার করেছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।