২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩ | ১৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

মুসাকে খুব দ্রুত ধরা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর দক্ষিণখান থানার পূর্ব আশকোনার জঙ্গি আস্তানায় অভিযানে এক নারীসহ দুজন নিহত হয়েছে। এ সময় জঙ্গি মুসাকে ধরা সম্ভব হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী মুসা প্রসঙ্গে বলেন,আমরা খুব দ্রুতই তাকে ধরে ফেলব। শনিবার ঘটনাস্থল থেকে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানান।
তিনি বলেন, এ অভিযানে দুজন নিহত, চারজন আত্মসমর্পণ করেছেন এবং দুজন আহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিহতদের মধ্যে একজন জঙ্গি সুমনের স্ত্রী, তিনি আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছেন। আরেকজন আজিমপুরে নিহত জঙ্গিদের অর্থদাতা তানভীর কাদেরীর ছেলে আবির ওরফে আদর।

জঙ্গি মুসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মুসা নিজেই ইমতিয়াজ পরিচয়ে বাসা ভাড়া নেয়। সে হয়ত চলে গেছে, অথবা বাসার বাইরে ছিল। আমরা খুব দ্রুতই তাকে ধরে ফেলব।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ভোর থেকে অভিযান শুরু হয়েছে। দুপুরেই অভিযান শেষ। এখান থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধারসহ যাবতীয় কাজ নিয়ম অনুযায়ী শেষ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী যাওয়ার পর বাড়িটিতে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঢুকেছে। এরপর ক্রাইম সিন ইউনিটও সেখান থেকে আলামত সংগ্রহ করবে বলে জানা গেছে।

শুক্রবার মধ্যরাত থেকে রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে ‘সূর্য ভিলা’ নামের তিনতলা একটি বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক পর্যায়ে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সেখান থেকে চারজন আত্মসমর্পণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।